শিলিগুড়িতে নির্বাচনের মুখে উদ্ধার তাজা বোমা - The News Lion

শিলিগুড়িতে নির্বাচনের মুখে উদ্ধার তাজা বোমা

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়ি শহরে নির্বাচনের মুখে  উদ্ধার তাজা বোমা। শহরে ইস্টার্ন বাইপাসে ফাঁকা বাড়ি নিয়ে ক্রুড বোমার ঠেক গড়ে পাঁচ দুষ্কৃতীর। দুটি বোমাই সুতলী বোমা বলে জানাচ্ছে গোয়েন্দা বিভাগ।সেখান থেকেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এলো দুটি তাজা হ্যান্ডমেড ক্রুড বোমা। 


শিলিগুড়ি শহরে নির্বাচনের মুখে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাক্তন মন্ত্রীর বিধানসভা এলাকায় ভোটের মুখে গণ্ডগোলের সৃষ্টির পরিকল্পনায় এই ছক বলেই প্রাথমিকভাবে উঠে আসছে। পক্ষান্তরে স্থানীয়দের ইঙ্গিত গিয়ে পড়েছে গেরুয়া শিবিরের ওপর। কারন ইতিপূর্বে এ ধরনের ঘটনা শিলিগুড়ি ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকায় কখনো ঘটেনি। তবে রাজ্য পুলিশের সতর্কতায় ভয়ঙ্কর ঘটনা এড়ানো যাচ্ছে বলে মনে করছেন অনেকে। 


গোয়েন্দা বিভাগ ডিডি সূত্রে জানা গিয়েছে ওই বাড়ির এক ঘরে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ছিল দুটি বোমা। সেসময় ওই বাড়ির তল্লাটেই ছিলেন সুজিত সরকার(৩১),বাবু গুরুং(৩৮),গোপাল বিশ্বাস(৪৫),শংকর দাস(৫৮),গণেশ মন্ডল(৫২) পাঁচ দুষ্কৃতী। তাদের গ্রেপ্তার করা হয়। ফাঁকা বাড়ি নিয়ে বোমা তৈরির ছকই গড়ছিল দুষ্কৃতীরা। এমনকি পাঁচ দুষ্কৃতী জমি সংক্রান্ত কারবারের সঙ্গে জড়িত থাকায় প্রচুর টাকা মজুদ রয়েছে তাদের হাতে বলে জানা গিয়েছে। 


ধৃতদের বিরুদ্ধে ২৮৫,২৮৬,১২০বি,আইপিসি ৪/৫ এক্সক্লুসন সাস্টেইনেবল এক্ট ধারায় মামলা দায়ের করা হয়।ধৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক নেতাদের যোগাযোগ রয়েছে কিনা তা জানতে ধৃতদের বিগত কয়েকদিনের ফোন রেকর্ড ঘেঁটে তদন্তে নামছেন আধিকারিকেরা।  ডিসিপি ইস্ট জয় টুডু জানান ঘটনার বিশদে তদন্ত করা হচ্ছে।  এদিকে বোমার সক্রিয়তার বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওই বোমা হ্যান্ড গ্রেনেড হিসেবে ব্যবহার হয়। 


হাত দিয়ে ছুঁড়ে মারায় বিস্তৃন এলাকা জুড়ে বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে বেশ কিছুদিন আগেই শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে থেকে এই বাড়িটি নেন অভিযুক্ত শংকর দাস। একটি পানের দোকানের পেছনে থাকা এই বাড়িতেই সকাল সন্ধ্যা ঠেক গেড়ে ভয়ংকর এই দুষ্কৃতী চক্র চলছিল। সীমান্ত পেরিয়ে চাইনিজ বারুদ দিয়ে বোমা তৈরির পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ভিন রাজ্যের যোগসূত্র তলিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.