বারাসত জেলা স্বাস্থ্যদপ্তরে বিধ্বংসী আগুন
দি নিউজ লায়ন; বারাসত জেলা স্বাস্থ্যদপ্তরে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আচমকা আগুন লাগে বারাসতের ডেপুটি CMOH-এর অফিসে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। তারপর স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে তড়িঘড়ি খবর দেন দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২ টি ইঞ্জিন।
তবে ততক্ষণে ছড়িয়ে পড়ে আগুন। দমকলকর্মীদের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে এই অগ্নিকাণ্ডে প্রচুর করোনার ভ্যাকসিন নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Post a Comment