এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পূর্বস্থলীতে - The News Lion

এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পূর্বস্থলীতে

 


দি নিউজ লায়ন;   এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের  পূর্বস্থলীতে। মৃত ব্যক্তির নাম ইমরান মণ্ডল। পূর্বস্থলী থানার পিলা পঞ্চায়েত হামিদপুরে থাকতেন তিনি। মৃত সুনিতা বিবি তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেলে ইমরান মণ্ডলের দেহ। 


নিচে পড়েছিলেন তাঁর স্ত্রী। কী কারণে এই মৃত্যু? তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। সোমবার এলাকার বাসিন্দারা বাইরে থেকে দেখতে পান , ঘরের সিলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন ইমরান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মেঝেয় পড়ে রয়েছে ইমরানের স্ত্রী সুনিতার দেহ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কী কারণে এই মৃত্যু তা নিয়ে রীতিমতো ধন্দে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.