দাসপুরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার - The News Lion

দাসপুরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

 



দি নিউজ লায়ন;   শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।শুক্রবার সকালে  দাসপুর থানার পুলিশ প্রথমে দাসপুর থানার সামাট গ্রামে গিয়ে ১৯ বছর বয়সী অভিক মাইতি  নামে এক যুবক কে তার বাড়ির রান্না ঘর থেকে ঝুলন্ত  অবস্থায় উদ্ধার করে।


সে তার বাবা ও মায়ের এক মাত্র সন্তান ছিলেন।সে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার সূত্রে জানা যায়।তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায় নি।দাসপুর থানার পুলিশ  ওই যুবকের মৃতদেহ টি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপর দিকে দাসপুর থানার গৌরা বাসস্ট্যান্ডের কাছে এক যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফোন করে দাসপুর থানার পুলিশকে জানায়।


খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম বিজয় বারিক,তার বয়স ২৩ বছর ,তার বাড়ি দাসপুর থানার কিশোরপুর গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান ধারালো কোন কিছু দিয়ে আঘাত করে ওই যুবক কে খুন  করা হয়েছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতাল এর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।সেই দাসপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.