মদনের বুক পকেটে 'হাত' কেন্দ্রীয় বাহিনীর
দি নিউজ লায়নঃ আজ পঞ্চম দফা ভোট। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। এরপর তিনি বুথে বুথে ঘুরতে শুরু করেন। কিন্তু আড়িয়াদহের এক বুথে গেলে তাঁকে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ। তাঁর পকেটেও হাত দেয় কেন্দ্রীয় বাহিনী। তারপর বুক থেকে বেরিয়ে এল 'দেবীর ৪ রূপ'। পরনে সাদা কুর্তা-পাজামা।
চোখে সানগ্লাস। সাত সকালে ঢুকে পড়লেন কামারহাটির ১২ নম্বর বুথে। মদন মিত্রকে দেখে আটকে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রতিবাদ করেন মদন মিত্র। মদনের কাছে পরিচয় জানতে চায় বাহিনী। মদন মিত্রের অভিযোগ, তাঁর বুক পকেটে কী রয়েছে, তা জানতে চান জওয়ানরা। মদন উত্তর দেন, বুক পকেটে অ্যাটম বোম রয়েছে।
এরপর তাঁর বুক পকেটে হাত দেওয়া হয় বলে অভিযোগ। মদন মিত্র বলেন, 'ওরা বলল, পকেটে কী আছে সার্চ করব। আমি বললাম এই দেখ হিন্দুত্ব কাকে বলে দেখ। মা দুর্গাকে সার্চ করবি! প্রার্থীর বুক পকেটে হাত দিচ্ছে। কমিশনে অভিযোগ করব।' এটা কি একটা গণতান্ত্রিক দেশ? নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে দেখা করতে যাচ্ছি।' বলেও হুংকার ছেড়েছেন তিনি।

Post a Comment