অমিত শাহ এলেন শান্তিপুর ও কুপার্সে
দি নিউজ লায়ন; 2021 এর বিধানসভা নির্বাচনের জেলায় এই প্রথমবার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নির্বাচনী ভোট প্রচারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার শান্তিপুর মুসলিম হাই স্কুলের মাঠে হেলিকপ্টার থেকে নামেন তিনি এর পরেই রোড শো এর জন্য গাড়িতে ওঠেন প্রার্থী জগন্নাথ সরকার কে সাথে নিয়ে।
বিজেপির দলীয় সূত্রে খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নির্বাচনী রোড শো এর পরে এক জনসভার আয়োজন করা হয়েছিল কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তা বাতিল করা হয়েছে। যার কারণে শান্তিপুরের রাজপথ ধরে এক কিলোমিটার চলবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো।
স্বভাবতই আসন্ন বিধানসভা ভোটের আগে শান্তিপুর বিধানসভায় এই প্রথম নির্বাচনী প্রচারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো দেখার জন্য রাস্তার দুধারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে এক নজর দেখার জন্য সাধারণমানুষ দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন । এর পর শান্তিপুর থেকে হেলিকপ্টার করে এসে রানাঘাট কুপার্সে ক্যাম্পে রানাঘাট দক্ষিণ বিজেপি প্রার্থী মুকুটমানি অধিকারী সমর্থনে রোড শো করেন।

Post a Comment