"বিজেপিরা বলুক মতুয়াদের জন্য বিজেপিরা কি করেছে? মমতা
দি নিউজ লায়ন; "বিজেপিরা বলুক মতুয়াদের জন্য বিজেপিরা কি করেছে?মতুয়াদের জন্য আমি প্রথম থেকেই ওদের পাশে ছিলাম। মতুয়াদের বড়মা বীনাপানি দেবীর সঙ্গে আমি বিগত ৩০ বছর ধরেই সম্পর্ক। বড়মার পাশে আমি সব সময় ছিলাম। আমার মধ্যস্ততায় এই বালুই বড়মার সব কাজ করে দিয়েছে। মতুয়াদের জন্য আমি অনেক কিছু করেছি। ঠাকুরনগরে মতুয়াদের তীর্থস্থান আমিই সাজিয়ে দিয়েছি।
ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের নামে কলেজ,বিশ্ববিদ্যালয় করেছি। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড করেছি। আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে আবারও ক্ষমতায় আসছি। ক্ষমতায় এসে আপনাদের জন্য ফ্রি রেশন আপনাদের দুয়ারেই পাঠিয়ে দেবো। পাশাপাশি খাদ্যসাথী,কন্যাশ্রী,যুবশ্রী,সবুজসাথীর মতো সুবিধা আবারও আপনারা পাবেন।
"----শুক্রবার দুপুরে হাবড়ার বানীপুর হোমের মাঠে হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে ভোটের প্রচারে এসে এই কথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় কর্মীসমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি নাম না করে মিঠুন চক্রবর্তীর ব্যপক সমালোচনা করেন দলনেত্রী।
Post a Comment