কেতুগ্রামে তৃণমূলের নেতার বাড়ির কাছে বিস্ফোরণ
দি নিউজ লায়ন; বর্ধমানের কেতুগ্রামের তৃণমূলের নেতার বাড়ির কাছে বিস্ফোরণ। বিস্ফোরণ গুরুতর জখম ২ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। কেতুগ্রামে বেরুগ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ।
এদিন চিনিশপুরে তাঁর বাড়ির সামনেই আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের গুরুতর জখম হন রাজু সেখ ও রাজা সেখ নামে দু'জন। তাঁদের বাড়িতে মোড়গ্রামে। আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। একজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্ত নেমেছে পুলিশ।

Post a Comment