কামারহাটিতে মাল্টিসুপার স্পেশালিষ্ট হাসপাতাল তৈরি করবঃ রাজু বন্দ্যোপাধ্যায় - The News Lion

কামারহাটিতে মাল্টিসুপার স্পেশালিষ্ট হাসপাতাল তৈরি করবঃ রাজু বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;    কামারহাটিতে মাল্টিসুপার স্পেশালিষ্ট হাসপাতাল তৈরি করব। আজ এই মন্তব্য করলেন রাজু বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও রাজ্যের নতূন সরকারের সহযোগীতায় AIIMS এর হাসপাতালের মডলে কামারহাটিতে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতল তৈরি করার প্রতিশ্রুতি দিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। 


তিনি বলেন, ভোটে জয়লাভ করার পর কামারহাটির মানুষের জন্য এই হাসপাতাল তৈরি করতে চাই। যাতে এলাকার সবস্থরের মানুষ চিকিৎসা পরিষেবা পায়। যাতে ২৪ ঘন্টায় একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়  কে কড়া ভাষায় আক্রমণ করে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি রাজনীতি করে করে রাজ্যটাকে শেষ করে দিলও। কারণ যদি কেন্দ্রীয় সরকারের আয়ুস্মান ভারত প্রকল্পের টা গ্রহণ করতেন। তা হলে সারা দেশের মধ্যেই এই কার্ড নিয়ে চিকিৎসা করাতেন পারতেন সাধারণ মানুষ। কিন্তু সেটা আর হল না।


এদিন তিনি আরও বলেন, "কামারহাটিতে বহু মধ্যবৃত্ত পরিবার আছে। যারা একটু ভালো চিকিৎসা জন্য ভেলরে যেতে হয়। কিন্ত এবার ভেলরের ডাক্তার আসবেন কামারহাটিতে। যত বড়ই সমস্যাহোক। এলাকার মানুষ কে এই পরিষেবা দেওয়া হবে"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.