সকাল থেকেই অশান্তির চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে - The News Lion

সকাল থেকেই অশান্তির চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;  তৃণমূলের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, ছাপ্পা ভোটের পাশাপাশি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকেই শ্যামপুর থেকে উদয়নারায়নপুর, উলুবেড়িয়া উত্তর থেকে আমতা সবজায়গায় একই ছবি ধরা পরল। শুধু বিজেপি কর্মী সমর্থক নয় পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।


মঙ্গলবার দুপুরে সবথেকে বড় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের মুক্তিরচকে। অভিযোগ এদিন দুপুরে তৃনমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ পেয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি মুক্তিরচকে পৌঁছালে বিজেপি কর্মী সমর্থকরা তৃনমূল পার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এরই মাঝে একজন বিজেপি সমর্থক তাকে লক্ষ্য করে ইট ছোড়ে। এদিকে তৃনমূল প্রাথীকে বাঁচাতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইট ডাঃ নির্মল মাজির দেহরক্ষী শ্যামল ওঁরাং এর মাথায় লাগে । তার মাথা ফেটে যায়। কোনরকমে তৃণমূল প্রার্থী এলাকা থেকে বেরিয়ে আসে। আহত দেহরক্ষীকে আমতা হাসপাতালে ভর্তি করা হয়। ডাঃ নিমল মাজির অভিযোগ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এই ধরনের কান্ড করছে।


অন্যদিকে মঙ্গলবার সকালে শ্যামপুরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।উদয়নারায়ণপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। এমনকি কমিশনের নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার আমতা রামসদয় কলেজ ভোট দিতে আসা ভোটারদের পরিচয় পত্র পরীক্ষা করতে দেখা গেল ভিন রাজ্যের পুলিশদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.