মোদি সরকারের সমালোচনায় হাবরা জনসভায় মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়ন; সংযুক্ত মোর্চা দের উদ্দেশ্যে একটি কথাও খরচ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় থেকে মোদি সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ শোনালেন তিনি। হাবরা তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ও অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ন গোস্বামী সমর্থনে হাবরা বানিপুর জনসভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বেলা 1 টা নাগাদ নিজস্ব কপ্টার ছেড়ে হোমের মাঠে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে বিরোধী বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এছাড়া হাবরা অশোকনগর একাধিক উন্নয়নের কাজ করেছেন বিগত 10 বছরে তৃণমূল সরকার তার খতিয়ান তুলে ধরেন। যদিও তাৎপর্যপূর্ণ বিষয় হলো এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বাম কংগ্রেস ও সংযুক্ত মোট চার প্রার্থী দের উদ্দেশ্যে একটি কথা ও খরচ করেন নি। বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে।

Post a Comment