বিস্ফোরকসহ গ্রেপ্তার জোড়া দুষ্কৃতী - The News Lion

বিস্ফোরকসহ গ্রেপ্তার জোড়া দুষ্কৃতী

 


দি নিউজ লায়ন;  ভোটের  হাওয়া শুরু হতেই উত্তপ্ত হতে শুরু করেছে মুর্শিদাবাদের ডোমকল এলাকা । গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে, বিস্ফোরকসহ  দু’জনকে পুলিশের গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এদিন।তাদের কাছে চার কেজি উন্নত মানের বিস্ফোরক  উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ডোমকলের কুশাবেড়িয়া এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় তাদের ধরা হয়।


 ধৃতদের একজনের বাড়ি বাগডাঙা এলাকায়। অন্যজন আমিনাবাদের বাসিন্দা। তারা এলাকার একজনের কাছে বিস্ফোরক সরবরাহ করতে যাচ্ছিল। সেই সময় সূত্রের মাধ্যমে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, বোমা, বারুদ এবং বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিস বিশেষ অভিযান শুরু করেছে। এর আগেও বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচুর সংখ্যায় বোমা উদ্ধার হয়েছে। যদিও তদন্তের স্বার্থে এখনই তাদের নাম জানাতে চাই নি পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.