নির্বাচনী ক্যাম্পে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ নির্বাচনী ক্যাম্পে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় তৃণমূলের কয়েকজন কর্মী ,সমর্থকদের ওপর বেধড়ক লাঠিপেটা করার অভিযোগ উঠেছে ওই এলাকার কর্তব্যরত কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । সোমবার সপ্তম দফার নির্বাচনে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মালদার চাচোল মহকমার মালতিপুর বিধানসভা কেন্দ্রে ।
ওই বিধানসভার যদুপুর এলাকার ১৮৮ নম্বর বুথের থেকে নির্দিষ্ট দূরত্বে রয়েছে তৃণমূলের নির্বাচনী ক্যাম্প । আর সেই ক্যাম্পেইন দলের পতাকা এবং মুখ্যমন্ত্রী ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে কেন্দ্র বাহিনীর কয়েকজনের বিরুদ্ধে। এমনকি প্রতিবাদ করাতেই দলের ক্যাম্পে উপস্থিত কয়েকজন কর্মী, সমর্থকদের বেধড়ক লাঠিপেটা করেছে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরা বলে অভিযোগ। আর এই ঘটনার পর রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
উত্তেজনা ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের জন্য ওই বুথে নির্বাচন বন্ধ হয়ে যায়। পরে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন আক্রান্ত তৃণমূল কর্মী সহ দলের প্রার্থী রহিম বক্সী। মালতিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রহিম বলেন, যদুপুর এলাকার ১৮৮ বুথের থেকে নির্দিষ্ট দূরত্বে দলের নির্বাচনী ক্যাম্প রয়েছে।
সেখানে দলীয় পতাকা , মুখ্যমন্ত্রীর ছবি তো থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে কয়েকজন কেন্দ্রীয় বাহিনী জাওয়ান সেখানে উপস্থিত দলের কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এই অন্যায়ের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরকম একাংশ জওয়ানদের জন্যই নির্বাচনের মুহূর্তে উত্তেজনা ছড়ানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে।

Post a Comment