তীব্র গরম থেকে বাঁচতে পান করুন লিচু-আদার শরবত - The News Lion

তীব্র গরম থেকে বাঁচতে পান করুন লিচু-আদার শরবত

 


দি নিউজ লায়ন;   

 উপকরণঃ 

আটটি লিচু খোসা ছাড়ানো 

আদা কুচি পরিমাণমতো 

পুদিনা পাতা 

গুঁড় স্বাদমতো 

৫০০ এমএল ঠান্ডা জল 

আইস কিউব চারটি 


প্রণালিঃ   

 সর্বপ্রথমে একটি পাত্রে লিচুর শাঁস বের করে তার মধ্যে পুদিনা পাতা ও গুড় দিন। এরপর তাতে ঠান্ডা জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন।  ব্লেন্ড হয়ে গেলে তাতে আদার রস মিশিয়ে দিন। এরপর ওই মিশ্রণ অন্তত একঘণ্টা ফ্রিজে রাখতে হবে। এরপর গ্লাসে শরবত ঢেলে বরফের টুকরো দিয়ে খেতে পারবেন। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাঁরা ঠান্ডার পরিমাণ বুঝে খাবেন। শরবতের গ্লাস সাজানোর জন্য উপর থেকে পুদিনা পাতা আর গ্লাসের সাইডে লেবুর টুকরো লাগিয়ে দিতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.