সবাই যাতে করোনা ভ্যাকসিন পায় তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের বিচারকের কাছে আইনজীবী ফোরামের স্বারকলিপি প্রদান - The News Lion

সবাই যাতে করোনা ভ্যাকসিন পায় তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের বিচারকের কাছে আইনজীবী ফোরামের স্বারকলিপি প্রদান

 


দি নিউজ লায়ন;  সবাই যাতে করোনা ভ্যাকসিন পায় এজন্য শনিবার ল ইয়ার্স ফোরামের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের জেলা দায়রা বিচারক সৌমেন্দ্র নাথ দাসকে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আইনজীবী তীর্থঙ্কর ভকত , শক্তি পদ দাস অধিকারী সহ সংগঠনের সদস্য অন্যান্য  আইনজীবি গণ।


আইনজীবি তীর্থঙ্কর ভকত বলেন করোনার দ্বিতীয় ঢেউ মেদিনীপুর শহরে ও আছড়ে পড়ছে।তাই পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে কর্মরত সমস্ত বিচারক,কর্মী,আইনজীবি, আদালত চত্বরের ব্যাবসায়ী সহ সকলে যাতে করোনার ভ্যাকসিন পায় তার সুব্যবস্থা করতে হবে।তিনি আরো বলেন যে মেদিনীপুর আদালতে প্রতিদিন বিভিন্ন কাজে বহু মানুষ আসেন।


তাই আদালতে যারা কাজ করেন তাদের সকলকে করোনার ভ্যাকসিন  দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে ভাবে করোনার দ্বিতীয় ঢেউ মেদিনীপুর শহরে   আছড়ে  পড়ছে তাতে করোনা নিয়ে সকলকে সচেতন হওয়ার ও মুখে মাস্ক ব্যবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আইনজীবী 

 তীর্থঙ্কর ভকত সকলের কাছে আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.