নাটাবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষ - The News Lion

নাটাবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষ

 


দি নিউজ লায়ন;    নাটাবাড়িতে তৃণমূল বিজেপির সংঘর্ষ। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জিরানপুর এলাকার ঘটনা।  গতকাল রাতের সংঘর্ষে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর হয়। কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িও ভাঙচুর হয়। 


এই ঘটনায় এক যুবক আহত হয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তাঁর দাবি, সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত করছে পুলিশ। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.