ইফতারের আয়োজনে সেন্ট্রাল ফোর্সের লাঠি - The News Lion

ইফতারের আয়োজনে সেন্ট্রাল ফোর্সের লাঠি

 


দি নিউজ লায়ন;   ইফতারের আয়োজনে সেন্ট্রাল ফোর্সের লাঠি। বেধড়ক মার গ্রামবাসীদের। গুরুতর জখম দুই প্রবীণ নাগরিক। ঘটনাস্থল মুর্শিদাবাদের সাগরদিঘি। গ্রামবাসীদের অভিযোগ, সাগরদিঘির কড়াই গ্রামে ইফতারের আয়োজনে উনুন জ্বালিয়ে রান্না করা হচ্ছিল। প্রতিবছর এভাবেই দুপুরের পর থেকে রান্না শুরু হয় এবং রাতে গ্রামবাসীরা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এটাই এই গ্রামের রীতি‌। সোমবারও গ্রামবাসীরা রান্নার আয়োজন করেছিলেন। 


আচমকা সেখানে হানা দেয় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স। কোনরকম কথা না বলে শুরু হয় লাঠিচার্জ। ভেঙে দেওয়া হয় উনুন। ইফতারের যে আয়োজন করা হয়েছিল সেই সমস্ত নষ্ট করে দেওয়া হয়। বেধড়ক পেটানো হয় গ্রামবাসীদের। দুজন প্রবীণ নাগরিক লাঠির আঘাতে গুরুতর জখম হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 10 থেকে 15 মিনিট ধরে কার্যত তাণ্ডব চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাগরদিঘী কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। তাঁর অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির কোথায় গ্রামে ঢুকে নিরীহ গ্রামবাসীদের মারধর করা হচ্ছে।শুধুমাত্র তৃণমূল সমর্থক হওয়ার জন্যই তাদেরকে এভাবে অত্যাচার করা হচ্ছে। 


ইফতারের আয়োজন নষ্ট করে দেয়া হচ্ছে যা চরম অমানবিক। তাঁর প্রশ্ন বুথ থেকে প্রায় এক কিলোমিটার দূরে যদি রান্নার আয়োজন করে থাকে তাহলে কেন সেখানে লাঠিচার্জ করা হবে। সম্পূর্ণ বেআইনি কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের আরো অভিযোগ, শুধু সাগরদিঘি নয় রাণীনগরে তৃণমূল কর্মীদের বাড়ি ঢুকে ঢুকে মারধর করছে সেন্ট্রাল ফোর্স। ভাতের হাঁড়ি উল্টে ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে গ্রামবাসীদের। যেভাবে মুর্শিদাবাদ জেলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে সেন্ট্রাল ফোর্স কে দিয়ে তার ফল ভুগতে হবে বিজেপি কে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও এ ব্যাপারে সেন্ট্রাল ফোর্স পুলিশ প্রশাসনের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.