হাওড়ায় বিজেপির প্রচারে রোড শো করলেন মিঠুন - The News Lion

হাওড়ায় বিজেপির প্রচারে রোড শো করলেন মিঠুন

 


দি নিউজ লায়নঃ    নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোটের পর বাংলায় তৃতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে আগামী ৬ এপ্রিল। এর আগে আজ শুক্রবার দুপুরে হাওড়ায় এসে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। 


এদিন মধ্য হাওড়ায় বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনে রোড শো করেন বলিউডের সুপারস্টার অভিনেতা মিঠুন। দুপুর ৩-২০ নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়। এরপর প্রায় কয়েক কিমি রাস্তা রোড শো করেন পর্দার 'ফাটাকেষ্ট'। 


গাড়িতে রোড শো থেকেই জনসংযোগ করেন মিঠুন। প্রিয় নায়ককে দেখতে এদিন ভিড় জমান বহু মানুষ। এদিন রীতিমতো মহাগুরু স্টাইলেই দেখা যায় মিঠুনকে। চোখে সানগ্লাস, গলায় উত্তরীয় পরিহিত মিঠুন রাস্তার দু'ধারে অপেক্ষারত মানুষের সঙ্গে করজোড়ে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরতলা পর্যন্ত হবে এই রোড শো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.