করোনা মোকাবিলা করতে ১ কোটি টাকা আর্থিক সাহায্য সচিনের
দি নিউজ লায়নঃ দেশে অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যু হচ্ছে। দেশেরএই অবস্থায় “Mission Oxygen” নামে একটি সংগঠনকে কোটি টাকা দান করলেন সচিন রমেশ তেন্ডুলকর৷ কিছুদিন আগেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি৷ ২৪ এপ্রিল ৪৮তম জন্মদিনে প্লাজমা দানের অঙ্গীকার করেছেন৷
বৃহস্পতিবার টুইটারে সচিন লেখেন, “raise funds for importing oxygen concentrators and donating them to hospitals across the country.” এর পর তিনি আরও লেখেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশের স্বাস্থ্য পরিষেবায় মারাত্মকভাবে চাপ পড়েছে৷ কোভিড আক্রান্তদের জন্য অক্সিজেন খুব প্রয়োজনীয় বিষয় হয়ে উঠেছে। দেখে ভালো লাগছে, এই পরিস্থিতিতে সকলে এগিয়ে আসছে। ২৫০-এর উপর কিছু যুবক-যুবতী “Mission Oxygen” নামক একটি প্রকল্প শুরু করেছে।
অর্থ সংগ্রহ করে, সেটা দিয়ে অক্সিজেন আমদানি করে দেশের বিভিন্ন হাসপাতালে দান করছে। আমি এই উদ্যোগে সামিল হয়েছি। যাতে ওরা দেশের আরও বেশি হাসপাতালে তাড়াতাড়ি অক্সিজেন পৌঁছে দিতে পারে।’ এছাড়াও তিনি আর লেখেন, ‘আমি যখন খেলতাম আপনাদের ভালোবাসা ও সমর্থনে সাফল্য পেয়েছি। আর এই মুহূর্তে যারা এই অতিমারীর সঙ্গে লড়াই করছে, তাঁদের সাহায্য করতে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।’ সচিন আর্থিক সাহায্যের অংক প্রকাশ না-করলেও পরে “Mission Oxygen” গ্রুপের তরফে টুইট করে জানানো হয়, এই ক্ষেত্রে সচিন এক কোটি টাকা দান করেছেন৷

Post a Comment