মিমির ভোট দানকে কেন্দ্র করে উত্তেজনা - The News Lion

মিমির ভোট দানকে কেন্দ্র করে উত্তেজনা

 


দি নিউজ লায়ন;   আজ রাজ্যে পঞ্চম দফা ভোট। এদিন বেলা ১ টা নাগাদ তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী উত্তরবঙ্গের জলপাইগুড়ির পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের ১৭/১৫৫ নম্বর বুথে ভোট দিতে যান। থার্মাল চেকিং করে হাতে গ্লাভস পরে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকেন তিনি। আর মিমি ভোট দিতে ভোটকেন্দ্রে ঢুকতেই হুলস্থুল পড়ে যায় ভোটকর্মীদের মধ্যে। 


তিনি বুথে ঢুকতেই ভোটকর্মীরা মোবাইল হাতে তাঁর দিকে এগিয়ে আসেন। আবদার শুরু হয়ে যায়, সেলফি তোলার। অনেকে মোবাইল ক্যামেরা তাক করে সেলফি তুলতেও শুরু করে দেন। আর বুথের মধ্যে এই কান্ড দেখে মিমি নিজেই চিতকার করে ওঠেন, আরে করছেনটা কি? আপনার ও চাকরি যাবে, সেইসঙ্গে আমিও কেস খাবো। বন্ধ করুন এসব। এরপরেই সেলফি তোলায় বাধা দেন মিমি। কিন্ত মিমি বলে কথা। কম যান না ভোটকর্মীরাও। 


কোনওমতে মিমি বুথে ভোট দিয়ে বাইরে আসতেই মিমির পিছন পিছন ধেয়ে আসেন ভোটকর্মীরাও। বুথের বাইরে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তাঁর সঙ্গে সেলফি তোলেন তাঁরা। এরপর স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে যান মিমি চক্রবর্তো। তবে ভোট কেন্দ্রে ভোট দানের সময় বুথের মধ্যে এবং বুথের বাইরে বেরিয়ে কেন ভোটকর্মীরা সেলফি তুললেন তার সদুত্তর মেলেনি। যদিও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারীকের তরফে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.