উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব পাঠিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি গৌতম দেবের
দি নিউজ লায়ন; উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব পাঠিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের। শিলগুড়িতে কোভিড রুগীর চিকিৎসায় ক্লিনিক্যাল ওপিডি চালুর প্রস্তাব নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন গৌতম দেব। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল সুপার, অধ্যক্ষ ও চিকিৎসকদের সঙ্গে করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন তিনি।
একইসঙ্গে রাজ্যের সরকারের পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের নির্বাচিত জনপ্রতিনিধিদের বোর্ড না থাকার জেরে শিলিগুড়ি শহরে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতির তদারকির জন্য এদিন স্বেচ্ছাসেবি সংগঠনের সঙ্গে আলোচনা করেন প্রাক্তন মন্ত্রী। শহরে হুঁ হুঁ করে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের মতামতের ওপর ভিত্তি করে শিলিগুড়ি শহরে একটি কোভিড ক্লিনিক প্রয়োজন বলে এদিন জানান গৌতম দেব। তিনি বলেন মেডিকেল কলেজের চিকিৎসকরা বলছেন একইসঙ্গে সংক্রমিত ও নেগেটিভ রুগীর মেডিকেল কলেজে চলে আসায় সমস্যা তৈরি হচ্ছে।
আবার মৃদু উপসর্গের সংক্রমিতরাও পজিটিভ রিপোর্ট নিয়ে আসায় তাদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। সেক্ষেত্রে কোভিড ক্লিনিক ওপিডি হলে সেখানে মেডিকেলের চিকিৎসকরা রুগীদের দেখে কাদের সেফহোমে থাকার প্রয়োজন কোন কোন রুগীর হোম আইসোলেশনে থেকে চিকিৎসা করা সম্ভব তা নির্ধারন করে রুগীদের উপযুক্ত পরামর্শ দিতে পারবেন । পাশাপাশি এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরীর বিষয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানাবেন বলে সংবাদ মাধ্যমকে বলেন প্রাক্তন মন্ত্রী।
শহরে সেফহোম গুলির দ্রুত পরিকাঠামো উন্নয়ন করে অক্সিজেন সরবরাহ উপযোগী করে চালুর বিষয়ে পুর প্রশাসককে জানাবেন বলে জানান তিনি। অন্যদিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ আছড়ে পড়তেই শহরের অসাধু ব্যবসায়ীদের ওষুধপত্র নিয়ে কালো বাজারীর অভিযোগ সামনে এসেছে। এদিন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব জানান আমি বিসিডিএ এর সঙ্গে কথা বলবো যাতে শহরে ওষুধের সরবরাহ সঠিক রাখা হয়। পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলিতে ৬০%শয্যা বৃদ্ধির বিষয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলবো।
শহরের বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড শয্যা বৃদ্ধি করতে হবে। যাতে অত্যন্ত রুগীদের বেসরকারি হাসপাতালগুলি থেকে ফিরে আসতে না হয়। শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সঙ্গে বৈঠক করবেন গৌতম দেব। তিনি জানান দ্রুত করোনার ক্ষেত্রে হাউস টু হাউস সার্ভে শুরু করতে হবে পুরনিগমকে। পুলিশ প্রশাসনকে করোনা মৃতদেহের ওপর তদারকির অভাবের অভিযোগ তোলেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন করোনা আক্রান্ত রুগীর মৃতদেহ পুলিশের দেখেরেখে শেষকৃত্য সম্পন্ন হয়। তবে দেখা যাচ্ছে আক্রান্তের দেহ অনেক ক্ষেত্রে কোভিড প্রোটোকল ভেঙে দাহ কার্য করা হচ্ছে। যাতে সংক্রমন শহরে ছড়িয়ে পড়ার প্রবণতা প্রবল। পুলিশকে সেদিকে নজর দিতে হবে।

Post a Comment