গরমে ঘামাচি দূর করার ঘরোয়া উপায়
দি নিউজ লায়ন;
১। স্নানের সময়ে জলের সঙ্গে ডেটল, সুথল বা কোনও অ্যান্টিসেপ্টিক স্প্রে বা লিক্যুইড মিশিয়ে স্নান করুন।
২। ঘামাচি আক্রান্ত ত্বকের উপর পাতি লেবুর রস লাগিয়ে কয়েক মিনিট রেখে স্নান করুন। নিশ্চিত উপকার পাবেন।
৩। মুলতানি মাটি আর গোলাপ জলের প্যাক ব্যবহার করুন। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ,সেটা ঘামাচি আক্রান্ত ত্বকের উপর ভাল করে লাগিয়ে দিন। ১৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের জ্বালা, চুলকানি যেমন কমবে, সেই সঙ্গে খসখসে ত্বকও মসৃণ হবে।
৪। ঘামাচির দূর করার আরও একটি ভাল, ওষুধ হল বেসন। এক কাপ বেসনের সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এটি ঘামাচি আক্রান্ত ত্বকের উপর ভাল করে লাগিয়ে। ১৫ মিনিট মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই প্যাক পরপর দুই থেকে তিন দিন লাগালে ঘামাচির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
৫। ঘামাচির মোকাবেলায় বরফ অত্যন্ত কার্যকরী। একটি পাতলা এবং পরিষ্কার কাপড়ে মুড়ে বরফের টুকরো ঘামাচি আক্রান্ত ত্বকের উপর ৮-১০ মিনিট ঘষুন। এর ফলে ঘামাচি মরে গিয়ে ত্বকের জ্বালা, চুলকানি ভাব অনেকটাই কমে যাবে। তবে যদি আপনার ঠাণ্ডা লাগার ধাত থাকে, তাহলে এটি না করাই ভালো।
৬। ঘামাচি থেকে দূরে থাকতে সবচেয়ে জরুরি নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
Post a Comment