নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মীর মৃত্যু
দি নিউজ লায়ন ; ৮ দিনের লড়াই শেষ। নন্দীগ্রামের বয়ালে ভাজপার হামলায় গুরুতর জখম তৃণমূল কর্মীর মৃত্যু। নিহত তৃণমূল কর্মীর নাম রবীন মান্না। শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রবীনের। তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামে ভোটের দিন বয়ালে ব্যাপক সন্ত্রাস চালায় ভাজপা। শুভেন্দুর সশস্ত্রবাহিনী কার্যত ওই এলাকার সমস্ত বুথ দখল করে নেয়।
এমনকি মুখ্যমন্ত্রীর ওপর হামলার চেষ্টা করে দুষ্কৃতীরা। দীর্ঘক্ষণ বুথে আটকে থাকেন তিনি। এখানেই ভাজপার দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় বেধড়ক মারধর করা হয় তৃণমূল কর্মী রবীনকে। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই শুক্রবার মৃত্যু হয় তার। তৃণমূল সূত্রে খবর, দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে একাধিক কর্মসূচি দিচ্ছে তারা। দোষীদের গ্রেপ্তারের দাবির পাশাপাশি যেভাবে প্রতিদিন এখনো সশস্ত্র বাহিনী নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নেয়া হচ্ছে।

Post a Comment