পাহাড়ে কেউ কেউ অশান্তি পাকাতে চাইছে, দাবি গোর্খা নেতা রোশন গিরির
দি নিউজ লায়ন ; পাহাড়ে কেউ কেউ অশান্তি পাকাতে চাইছে কিন্তু শান্ত পাহাড়কে কোনভাবেই অশান্ত করা যাবে না। সোনাদায় সোমবার গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং সমর্থকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্য গোর্খা নেতা রোশন গিরির। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মঙ্গলবার তিনি বলেন পাহাড়ে অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি করতে চাইছে এই পরিস্থিতিতে কোনরকম প্ররোচনায় পা দেওয়া যাবেনা মাথা ঠান্ডা রাখতে হবে পাহাড়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমরা ভালো ফল করব কোনরকম প্ররোচনায় পা দেবেন না।
পাহাড়ে শান্তি বজায় রাখতে হবে। নাম না করে বিনয় তামাং এবং ভাজপাকে এভাবেই আক্রমণ করেন তিনি। সোমবারের হামলার ঘটনার পর মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকে দার্জিলিং জেলা প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন পাহাড়ের রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রশাসন সূত্রে খবর, পাহাড়ে শান্তি বজায় রাখার ব্যাপারে সহমত পোষণ করেন রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা।
এরপর দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশ দেন মোর্চা নেতা রোশন গিরি। অন্যদিকে পাহাড়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং শিবির। দলের পক্ষ থেকে অনিক থাপা বলেন রাজনীতিতে অনেক কিছুই পরিবর্তন হয়। তার মধ্যেও শান্তি বজায় রাখতে হবে।

Post a Comment