করোনা সচেতনতায় প্রচারে জোর পঞ্চায়েত সমিতির - The News Lion

করোনা সচেতনতায় প্রচারে জোর পঞ্চায়েত সমিতির




দি নিউজ লায়ন ;  করোনা সংক্রমণে দিশাহারা রাজ্যের একাধিক ব্লক। বাদ যায়নি আমতা ২ নং ব্লক। এই ব্লকেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি করোনা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আর এবার মাস্ক সচেতনতায় জোর দিল আমতা ২ নং পঞ্চায়েত সমিতি। ইতিমধ্যে মাইকিং করে জনগনকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন জায়গায় সচেতনতামূলক পোস্টার লাগানো শুরু করল পঞ্চায়েত সমিতি। সমিতি সূত্রে খবর প্রশাসনের সম্পদ কর্মীরা বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগানো শুরু করেছে।


করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। আক্রান্তের পরিসংখ্যানে প্রতিদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। চিকিৎসকদের মতে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা ছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত জরুরি। যদিও একশ্রেণীর মানুষ চিকিৎসকদের এই পরামর্শ না মেনে রাস্তায় বের হওয়ায় সংক্রমণের রাশ টানা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। আর করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে এবার পথে নামল আমতা ২ নং পঞ্চায়েত সমিতি। 


সমিতি সূত্রে খবর শনিবার পর্যন্ত আমতা ২ নং ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৩ যার মধ্যে ১২৮জন হোম আইসোলেশনে এবং ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত সমিতি সূত্রে খবর ইতিমধ্যে জয়পুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করে সেখানে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। 


এছাড়াও মাইকিং করে মাস্ক ছাড়া রাস্তায় না বের হওয়ার পাশাপাশি মাস্ক ছাড়া যানবাহনে না চড়া এবং দোকানে জিনিষপত্র কেনাবেচা না করার ব্যাপারে আবেদন জানানো হয়েছে। আমতা ২ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর এর পাশাপাশি ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সচেতনতার জন্য পোস্টার লাগানোর কাজ চলছে।


এই বিষয়ে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান গতবারের মত এবারেও আমরা করোনা সংক্রমণ রোধে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারের নির্দেশমত ব্যাবস্থা গ্রহন করছি। আতঙ্ক নয় সচেতনতাই করোনা সংক্রমণের একমাত্র উপায় বলে জানান সুকান্ত পাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.