এক যুবতীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; বাড়িতেই এক যুবতীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো, পরিবারের অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে, সেই কারণে তার মৃত্যু ঘটেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শ্যামল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ঘোড়ালিয়া বাইপাস পাড়া এলাকায়। সূত্রের খবর এক সপ্তাহ আগে বাইপাস পাড়ার ওই যুবতীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশীর শ্যামল বিশ্বাস তার বাড়িতে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে।
পরিবারের অভিযোগ লজ্জা এবং ভয়ে ওই যুবতী প্রথমে কিছু জানায়নি। কিন্তু গতকাল অসহ্য যন্ত্রণায় সে সব কথা পরিবার এবং একজন প্রতিবেশী কে জানায়। বাড়িতেই আজ তার মৃত্যু হয়। পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই ওই যুবতী বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
তার উপর শারীরিক অত্যাচার করার কারণে তার মৃত্যু হয়েছে। ধর্ষণের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত শ্যামল বিশ্বাসকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ওই যুবতীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Post a Comment