পহেলা বৈশাখের সীমান্তে শুভেচ্ছা বিনিময় হয় মাটি দিয়ে
দি নিউজ লায়ন ; একসময় একটি ভূখণ্ডই ছিল কিন্তু রাজতন্ত্রের সিদ্ধান্তে ভূখণ্ডের মাঝে তৈরি হয়েছে কাঁটাতার। কাঁটাতার দুই দেশকে আলাদা করলেও মানুষের মন থেকে আবেগ মুছে ফেলতে পারেনি। তাই আজও বাংলা নতুন বছরে হাজার হাজার মানুষ দুই প্রান্তে মিলিত হয়, মাঝে থাকে কাঁটাতার। আর দেশের মাটি পুঁটলি বদ্ধ করে ছুঁড়ে দেওয়া হয় নিজের মানুষের কাছে। এইরকম অসংখ্য পুঁটুলি উড়ে আসে ভারত এবং বাংলাদেশের দিক থেকে। জায়গাটি মেখলিগঞ্জ মহাকুমা র কলসি গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্ত।
প্রতিবছর এই সীমান্তে নতুন বছরের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় দুই দেশের মানুষ। আবেগ ভালোবাসার স্মৃতি চোখের জল সব মিলেমিশে একাকার হয়ে যায় কাঁটাতারের দুই পারে। তারপর শুভেচ্ছা বিনিময় হয় নিজের ভিটের মাটি দিয়ে। এই প্রথা চলে আসছে কাঁটাতার তৈরি হওয়ার পর থেকেই। ভারত-বাংলাদেশ সীমান্ত তৈরি হওয়ার পরেই আত্মীয় পরিজন ছেড়ে অনেকেই চলে এসেছেন ভারতে।
আবার অনেকেই আসতে চাননি তারা রয়ে গেছেন বাংলাদেশএই। কিন্তু তাদের মধ্যে দূরত্ব নতুন বছরের মিটাতে পারেনি কাঁটাতার। এইদিন সীমান্ত রক্ষা বাহিনী উপস্থিতিতে দুই দেশে থাকা পরিবারগুলি গঠিত হয়। অভূতপূর্ব এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

Post a Comment