প্রচারে বেরিয়ে মহিলাদের হাতে ঘাড়ধাক্কা খেলেন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার
দি নিউজ লায়ন ; প্রচারে বেরিয়ে মহিলাদের হাতে ঘাড়ধাক্কা খেলেন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভোটের প্রচারে পারুলিয়ার হরিদেবপুর এলাকায় গিয়েছিলেন। সেখানেই মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। কার্যত গলাধাক্কা দিয়ে এলাকার মহিলারা তাকে এলাকা ছাড়া করেন। তাদের অভিযোগ, গত পাঁচ বছর কোনও কাজ করেন নি তিনি।
টিকিট পাবেন না বুঝে গিয়ে ভাজপায় যোগ দিয়েছেন গদ্দারি করে। এখন আবার ভাজপার হয়ে ভোট চাইতে এসেছেন। তাই তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্বাসঘাতক সুবিধাবাদীদের কোনও জায়গা নেই। এ প্রসঙ্গে ডায়মন্ডহারবারের তৃণমূলপ্রার্থী পান্নালাল হালদার বলেন, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে পারুলিয়ার হরিদেবপুর এলাকায় ঢুকেছিলেন বিজেপি প্রার্থী। আগে থেকেই তার ওপর এলাকার বাসিন্দাদের ক্ষোভ ছিল।
তারই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। তাছাড়া ওই এলাকায় ভাজপার প্রবল গোষ্ঠী কোন্দল রয়েছে তার জেরেও এই ঘটনা ঘটতে পারে।পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক তবে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের এভাবেই জনতার দরবারে ঘাড়ধাক্কা খেতে হবে এতে অস্বাভাবিকতা কিছু নেই

Post a Comment