মুম্বইয়ের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ভান্ডুপ নামক স্থানে অবস্থিত ড্রিমস মল সানরাইজ হাসপাতালে বিধ্বংসী আগুন লেগে ২ জন রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় সরিয়ে নেওয়া হয়েছে আরও ৭০ রোগীকে। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাসপাতালের একাংশ।
ঘটনাস্থলে দমকলের ২২ টি গাড়ি আসে। পুলিশ এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্ত্বে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কমপক্ষে দু’জন মারা গিয়েছে। শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত এই হাসপাতালে প্রায় ৭৬ জন COVID-19 রোগীকে ভর্তি করা হয়েছিল। আহত রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Post a Comment