বিকেলের টিফিনে চটপট বানিয়ে রসুনের চপ - The News Lion

বিকেলের টিফিনে চটপট বানিয়ে রসুনের চপ

 


দি নিউজ লায়নঃ   

উপকরণ;

মাঝারি সাইজের ৮টি রসুন 

১ কাপ জল,

১/২ চা চামচ হুলুদ গুঁড়ো,

১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো,

নুন স্বাদমত,

১/২ চা চামচ আদা বাটা, 

১/৪ কাপ বেসন,

১/২ চা চামচ চালের গুঁড়ো, 

এক চিমটি বেকিং পাউডার,

২-৪ টে লঙ্কা বাটা,

ভাঁজার জন্য সর্ষের তেল। 


প্রণালি;

প্রথমেই গোটা রসুন থেকে হালকা করে খোসা তুলে নিয়ে জলে ধুয়ে নিন। ছুঁড়ির ডগা দিয়ে রসুনের গা হালকা হাতে চিড়ে নিন। এরপর গরম জলে সেদ্ধ করুন গোটা রসুন। ভালো করে সেদ্ধ করে জল ঝড়িয়ে রসুন আলাদা রাখুন। অন্য পাত্রে বেসন নিন, নুন, লঙ্কার গুঁড়ো ও বেকিং সোডা মিশিয়ে দিন। এরপর এতে আদা লঙ্কা বাটা দিয়ে হালকা জলে থকথকে করে গোলা বানিয়ে নিন। এরপর গোটা সেদ্ধ রসুন ওই গোলাতে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিন। ঘিয়ে রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। এবার তেল থেকে তুলে নিয়ে পরিবেশন করুন গরম গরম রসুনের চপ। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.