ভোটের মুখে প্রচুর বোমা উদ্ধার নানুরে - The News Lion

ভোটের মুখে প্রচুর বোমা উদ্ধার নানুরে

 


দি নিউজ লায়নঃ   ভোটের মুখে প্রচুর বোমা উদ্ধার নানুরে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বীরভূমে। বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার হচ্ছে বোমা। মঙ্গলবার সকালে নানুর থেকে উদ্ধার হল ২০টিরও বেশি তাজা বোমা।


 বেমাাগুলি নিষ্ক্রিয় করছে বম্ব স্কোয়াড। এদিন নানুরের বেজরা গ্রামে প্রথমে স্থানীয় বাসিন্দারাই বোমাগুলি দেখতে পান। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাজা বেমাাগুলি উদ্ধার করা হয়েছে। 


এলাকার আরও কোথাও বোমা পড়ে রয়েছে কিনা তা দেখতে তল্লাশি চলছে। দুষ্কৃতীরাই অশান্তি পাকানোর উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বোমাগুলি নিষ্ক্রিয় করা হচ্ছে। ভোটের আগে বোমা উদ্ধারে রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছে খোদ নির্বাচন কমিশন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.