আগামী ৫ বছরে উন্নয়ন কাকে বলে সারা ভারত দেখবেঃ অভিষেক
দি নিউজ লায়নঃ পূর্ব মেদিনীপুর যেন এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই দিনই নন্দীগ্রামে মমতার সমর্থনে জনসভা করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ভগবানপুরে জনসভা করেন অভিষেক। তৃণমূলের উন্নয়ন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যে বলেন, "একদিকে বহিরাগতদের দল বলছে পাঁচ বছর সুযোগ দিন আমরা করে দেখাব।
আরেকদিকে বাংলার মেয়ে বলছে ১০ বছরের কাজের হিসেব নিন আর ঐক্যবদ্ধভাবে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বাছবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা করে দেখিয়েছি আর হিসেব দিয়েছি। আর দশ বছরে যেটা হয়েছে এটা তো শুধু ট্রেলার, আগামী ৫ বছর উন্নয়ন কাকে বলে সারা ভারত দেখবে।" নন্দীগ্রামের নির্বাচন আর প্রায় এক সপ্তাহ বাকি। তার আগে মমতা প্রচারে ঝড় তুলতে বুধবার নন্দীগ্রামের জনসভা করেন অভিষেক। আর সেখান থেকেই বিজেপি রাজ্য নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক।
একটি চিঠি প্রকাশ্যে এনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে অভিষেক বলেন, "পরশুদিন পাকিস্তানকে নরেন্দ্র মোদির চিঠি লিখেছেন। চিঠি লিখে বলছেন আমি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। চিঠি লিখে প্রধানমন্ত্রী পাকিস্তানকে বলছে তোমার দেশ এবং তোমার লোকেদের সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। সেনাদের প্রতি সমবেদনার জায়গায় যে দেশ মারল তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এই দ্বিচারিতা মানবে না আপনারা? এখানে ক্যামেরা রয়েছে আমি চিঠি দেখাচ্ছি এই চিঠি যদি মিথ্যা হয় আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেলে ঢোকাও দেখি কত বুকের পাটা। তুমি করলে চমৎকার আর আমি করলে গণৎকার।"
একই মঞ্চ থেকে গরু পাচার নিয়ে অমিত শাহেকে তোপ দেগে অভিষেক বলেন, "সীমান্ত থেকে গরু পাচার হয়ে যাচ্ছে আর বলছে ওটা তৃণমূল করেছে। আপনারা শুনে রাখুন সীমান্ত পাহারা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ)। সীমান্ত রাজ্য পুলিশ পাহারা দেয় না রাজ্য পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা দেখে। তা যদি গরু পাচার বা অন্যকিছু পাচার হয় তাহলে দায় কার? বর্ডার সিকিউরিটি ফোর্সের। বর্ডার সিকিউরিটি অফ ফোর্স ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। তারমানে তারতো পদত্যাগ করা উচিত। তার মানে গরু যদি পাচার হয় একমাত্র দোষী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনারা মানবেন কি মানবেন না?" নন্দীগ্রামের ভোট নিয়ে অভিষেক বলেন, "ভাবছে জোরজবরদস্তি ভোট করাবো। আমি নন্দীগ্রামের মা- ভাইদের বলে যাচ্ছি হাতা খুন্তি যা পাবেন রাস্তায় বেরিয়ে প্রতিরোধ করবেন। আপনার ভোট আপনি দেবেন। গণতান্ত্রিকভাবে আপনি ভোট দেবেন। সাতটা দিন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আপনার প্রতিবেশীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্পর্কে অবগত করুন।" শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর বিভিন্ন সভা মঞ্চ থেকে ওটা মেদিনীপুরের ৩৫টি আসনেই তৃণমূল শূন্য করার ডাক দিয়েছেন।
পাল্টা চ্যালেঞ্জ ঢুকে অভিষেক এদিন বলেন, "আগামী ২রা যখন ফল বের হবে তখন দেখবেন পদ্মফুলের নেতারা চোখে সর্ষেফুল দেখছে। এই জেলা ১৬- ০ হবে। আমিতো এইজেলা তিনদিন ধরে ঘুরছি। আমি লাস্ট চারদিন পূর্ব- পশ্চিম মেদিনীপুর ও ঝারগ্রাম ঘুরে বেড়িয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলছি পূর্ব-পশ্চিম এবং ঝাড়গ্রাম ৩৫- ০ হবে। এটা আপনারা লিখে রাখুন। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা সময়ের অপেক্ষা।
যারা হিন্দু মুসলমান করছে তারা বলছে বাংলায় দূর্গাপুজো হয় না। আগেরবার বিশ্বাসঘাতক অধিকারী গতবার কটা দুর্গা পুজোর উদ্বোধন করেছিল পূর্ব মেদিনীপুর জেলায়? ছবিগুলো বের করবো? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে কলুষিত করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আর ক্ষমতা দখলের লোভে তাদের জানিয়ে রাখি ভাই বিধানসভার নাম নন্দীগ্রাম। তুমি যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে। আর কুৎসা যখন স্বভাব উন্নয়নই তখন জবাব।"

Post a Comment