বিজেপির তুলনায় আমার জেদ দশ গুন বেশি চ্যালেঞ্জ অভিষেকের
দি নিউজ লায়নঃ জনস্রোতে ভাসল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। বুধবার দুপুরে বাঁকুড়ার শালতোড়া বাজারে শালতোড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সন্তোষ মন্ডলের সমর্থনে রোড শো করেন তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন রোড শো শুরুর বহু আগে থেকেই শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে নানারকম বাদ্যযন্ত্র সহযোগে মিছিল আসতে শুরু করে শালতোড়া নেতাজী সেন্টেনারি কলেজের মাঠে। পরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলে হুড খোলা গাড়িতে শুরু হয় রোড শো। জনপ্লাবনে মাঝে মধ্যেই শ্লথ হয়ে যায় রোড শো এর গতি।
দীর্ঘ সময় ধরে শালতোড়া বাজার অতিক্রম করে শালতোড়া থানা মোড়ে শেষ হয় রোড শো। সেখানে হুড খোলা গাড়িতে চড়েই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভাজপার থেকে আমার জেদ দশ গুন বেশি। বিজেপি নেতাদের উদ্যেশ্য করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের জেদ যদি হয় বহিরাগতদের দিয়ে বাংলা দখল করা তাহলে আমার জেদ বহিরাগতদেরকে কে বাংলা ছাড়া করা।

Post a Comment