নারী দিবসে মহিলাদের নিয়ে রাজপথে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ে
দি নিউজ লায়নঃ আজ রাজপথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের দিনই নারী দিবসে পদযাত্রার কথা জানিয়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হেঁটে যাবেন তিনি।
তবে এটি নতুন নয় প্রতি বছরই এদিন মিছিল করে থাকেন তিনি। কিন্তু, নারী দিবসে দিন কলকাতার রাজপথে পদযাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশ। এই পদযাত্রায় রাজ্য তৃনমূলের মহিলা নেত্রীরা তো থাকবেনই, তার সঙ্গে এই পদযাত্রায় পা মেলাবেন রাজ্যের সব প্রান্তের মহিলা সদস্যরাই। শুধুমাত্র মহিলাদের নিয়ে বিশাল পদযাত্রা করে কলকাতার বুকে নজির গড়তে চাইছে তৃনমূল কংগ্রেস।
মুখ্যমন্ত্রীর পদযাত্রাকে কটাক্ষ করে সোমবার সকালে মর্নিং ওয়াকে গিয়ে দিলীপ ঘোষ বলেন, রাস্তায় নেমে একটু শরীরচর্চা করার চেষ্টা করছেন মমতা বন্দোপাধ্যা।

Post a Comment