আজ আপনাদের জন্য রইল সুস্বাদু লাউ ডালের রেসিপি
দি নিউজ লায়ন;
উপকরণঃ
লাউ (ছোট টুকরো করা) ২ কাপ
মসুর ডাল ১ কাপ
হলুদের গুঁড়ো আধ চা চামচ,
লঙ্কার গুঁড়ো আধ চা চামচ,
ভাজা জিরে গুঁড়ো ১ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী,
কাঁচালঙ্কা আস্ত ৪ থেকে ৫টি,
ধনেপাতা কুচি ১ টেবিল চামচন
তেজপাতা ২ টি ( ইচ্ছে হলে)
তেল পরিমাণ মতো
পেঁয়াজ কুচি ৩ চা চামচ
রসুন কুচি ২ চা চামচ
শুকনা লঙ্কা ৪-৫ টি
প্রণালীঃ
প্রথমে লাউ ও মসুর ডাল ধুয়ে একটি পাত্রে জল দিয়ে ওভেনে বসিয়ে দিন। এখন তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে দিন। আধ সিদ্ধ হলে কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার জিরের গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখুন।
এখন অন্য একটি পাত্রে তেল গরম করে পেয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা লঙ্কা দিয়ে ভেজে নিন। এবার পেঁয়াজ ও রসুন বাদামি কালার হলে তাতে লাউ-ডাল ঢেলে দিন। অল্প আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।

Post a Comment