সস্ত্রীক পুরীতে রাজ চক্রবর্তী - The News Lion

সস্ত্রীক পুরীতে রাজ চক্রবর্তী

 


দি নিউজ লায়নঃ    একুশের বিধানসভা ভোটে ব্যারাকপুরের শাসকদলের প্রার্থী রাজ চক্রবর্তী। চেনা ব্যারাকপুরে রীতিমতো ঘাঁটি গেড়েছেন ভূমিপুত্র রাজ। বিধানসভা ভোটের পরেই আবার রয়েছে রাজ চক্রবর্তীর আগাম ২টি ছবির মুক্তি। বহু প্রতীক্ষিত ছবি ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। পরেই রয়েছে ‘হাবজি গাবজি’র মুক্তি। 


ছবি প্রমোশনের জন্য ব্যস্ততা শুরু হবে খুব তাড়াতাড়ি কিন্তু তার আগে বিধানসভা ভোট নিয়ে প্রচারে ব্যস্ত পরিচালক এবং তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। আর তাই নির্বাচনের আগে নিজের ঘরণিকে নিয়ে তিনি সোজা চলে গেলেন পুরীতে। জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে, প্রসাদ খেয়ে এবং বন্ধুদের জন্য প্রসাদ নিয়েই ফিরবেন তিনি।  


এদিন রাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি। শুভশ্রীর পরনে ছিল সাদা সালোয়ার আর গোলাপি ওড়না। তবে মন্দিরে পুজো দেওয়ার সময় দুজনেই মাস্ক ব্যবহার করেছেন সমস্ত রকম কোভিড প্রটোকল মেনে। বাড়ি থেকে বিমানবন্দরে যাবার পথে, শুভশ্রী আরও একবার অপকটে বোঝালো তার কাছে রাজ চক্রবর্তী ঠিক কতটা মূল্যবান। তাই গাড়িতে নিজের এবং রাজ্যের একটি বুমেরাং ভিডিও পোস্ট করে তিনি তাদের উদ্দেশ্যে লিখলেন ‘মাই হিরো’।     

জগন্নাথ দেবের মন্দিরে পুজো, পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে এবং নানা মুহূর্তের ছবি রাজ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সকাল সকাল তাঁরা রওনা দিয়েছিলেন জগন্নাথ ধামে। নির্দিষ্ট সময়ে পৌঁছে বিধি মেনে পুজো সম্পন্ন করেন। 


 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.