যে পাঁচটি উপাদানে লোহিত রক্তকণিকা বাড়বে - The News Lion

যে পাঁচটি উপাদানে লোহিত রক্তকণিকা বাড়বে

 


দি নিউজ লায়নঃ    

ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডও লোহিত রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য করে। যেসব খাবারে ফলিক অ্যাসিড পাওয়া যায় সেগুলি হল - খাদ্যশস্য, সবুজ শাকসবজি, বিনস, কড়াইশুঁটি, বাদাম।

 কপার কপারযুক্ত খাবার খেলে লোহিত রক্ত কণিকা তৈরি হয় না। তবে কপার লোহিত রক্ত কণিকাকে সাহায্য করে আয়রন সংগ্রহে। ডিম, লিভার, বিনস, চেরি, বাদামে রয়েছে কপার। 


আয়রন সমৃদ্ধ খাবার শরীরে লোহিত রক্তকণিকা তৈরির জন্য আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। লোহিত রক্তকণিকা তৈরিতে লাল মাংস, বিশেষ করে কলিজা, সবুজ শাকসবজি যেমন - পালং শাক, ড্রায়েড ফ্রুটস যেমন কিসমিস, বিনস, ডিমের কুসুম, ইত্যাদি খান। এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে আপনার শরীরে রক্ত বৃদ্ধিতে সাহায্য করবে। 


ভিটামিন এ লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে ভিটামিন এ। ভিটামিন-এ সমৃদ্ধ খাবার হল - সবুজ শাকসবজি, মিষ্টি আলু, গাজর, তরমুজ, আঙুরের মতো রসালো ফল।  

ভিটামিন বি-১২ ভিটামিন ১২ সমৃদ্ধ খাবার লোহিত রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য করে। ভিটামিন বি-১২ আছে এমন খাবারগুলি হল - মাছ, খাসি বা গরুর মাংস, ডিম, দুগ্ধ জাতীয় খাবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.