কলাপাতায় মাখামাখি ডিম রেসিপি এক বার খেলে বার বার খেতে ইচ্ছে করবে - The News Lion

কলাপাতায় মাখামাখি ডিম রেসিপি এক বার খেলে বার বার খেতে ইচ্ছে করবে

 


দি নিউজ লায়ন;  

উপকরণ 

২ চামচ সরষের তেল,

 ১ চা চামচ জিরে, 

২টো শুকনো লঙ্কা, 

১ চা চামচ নুন, 

২টো মাঝারি মাপের পেঁয়াজ, 

২ ইঞ্চি মাপের আদা কুঁচি, 

১৫ কোয়া রসুন, 

৫-৬টা কাঁচালঙ্কা, 

১টা মাঝারি মাপের টমেটো, 

১/৪ কাপ জল, 

১ চা চামচ নুন, 

১/২ চা চামচ হলুদ গুঁড়ো, 

১/২ কাপ ফ্রেশ ক্রিম, 

৪ চা চামচ টমেটো কেচাপ, 

৮টা হাঁসের ডিম সেদ্ধ করে ২ ভাগ করা, 

বড় মাপের কলাপাতা, 

১০ টুকরো করে ক্যাপসিকাম, 

সামান্য কসুরি মেথি, 

১ চা চামচ মাখন।


প্রণালিঃ  

প্রথমে কড়াইতে তেল গরম করে নিন। ১ চা চামচ জিরে, ২টো শুকনো লঙ্কা, ১ চা চামচ নুন, ২টো মাঝারি মাপের পেঁয়াজ বড় টুকরো করে কাটা, ২ ইঞ্চি মাপের আদা কুঁচি, ১৫ কোয়া রসুন, ৫-৬টা কাঁচালঙ্কা, ১টা মাঝারি মাপের টমেটো দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নিন। এর পর ওই মিশ্রণটি মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিন। এবার ওই পেস্টটি কড়াইতে দিয়ে দিন। ১/৪ কাপ জল দিয়ে দিন। স্বাদমতো নুন দিন। এর মধ্যে একে একে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ কাপ ফ্রেশ ক্রিম, ৪ চা চামচ টমেটো কেচাপ ভালো করে মিশিয়ে নিন। ৮টা হাঁসের ডিম সেদ্ধ করে ২ ভাগ করে নিন। 


ওই মিশ্রণের মধ্যে ডিমগুলো দিয়ে দিন। একটা বড় মাপের কলাপাতা আগুনে সামান্য সেঁকে নিন। খুব সামান্য সরষের তেল ব্রাশ করুন। কড়াইতে ওই কলাপাতা দিয়ে ওর ওপর গ্রেভি ও ডিম যোগ করুন। ১০ টুকরো করে ক্যাপসিকাম, লাল ও হলুদ বেলপেপার গ্রেভিতে মাখিয়ে যোগ করুন। অন্য আর একটি কলা পাতায় তেল ব্রাশ করে নিন। উপর থেকে কলাপাতা ঢাকা দিয়ে দিন। উপর থেকে ঢাকনা দিয়ে দিন। অল্প আঁচে রান্না করুন। ৫ মিনিট পর সাবধানে উল্টে ফের ঢাকা দিন। ৫ মিনিট পর সামান্য কসুরি মেথি ছড়িয়ে দিয়ে উপর থেকে ১ চা চামচ মাখন দিয়ে দেলেই তৈরি হয়ে যাবে রেসিপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.