জোট ধর্মে জট, অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ জানিয়েই সামশেরগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী প্রত্যাহার না করার ঘোষণা সিপিএমের
দি নিউজ লায়নঃ কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট নিয়ে ব্যাপক জট তৈরি হওয়ায় রীতিমতো আড়াআড়ি বিরোধ দেখা দিল এ দিল। কার্যত বহরমপুরে সিপিএমের জেলা সম্পাদক নিপেন চৌধুরীর সাংবাদিক দের মুখোমুখি হওয়ার মধ্যে দিয়েই সেই আড়াআড়ি বিরোধের কথা পরিষ্কার হয়ে গেল। তিনি জানান," কোনভাবেই কোনরকম চাপের মুখে পড়ে সামশেরগঞ্জে সিপিএম প্রার্থী মোদাসসর হোসেন কে প্রত্যাহার করা হবে না। তিনি প্রার্থী হিসেবে থাকবেন"।
আর এই ঘোষণার পরেই রীতিমতো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম এর সঙ্গে প্রেস্টিজের লড়াই শুরু হয়ে গেল প্রার্থী পদ প্রত্যাহার না করাকে কেন্দ্র করে। আর এখানেই দেখা গেল চরম জটিলতা। কারণ সামশেরগঞ্জে ইতিমধ্যেই সিপিএমকে হারাতে মহম্মদ রেজাউল হককে প্রার্থী করেছে কংগ্রেস।প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের হিসেবে সামশেরগঞ্জে প্রথম স্থানে আছে কংগ্রেস।
দ্বিতীয় তৃণমূল। তবে মুর্শিদাবাদ জেলায় সংযুক্ত মোর্চার সমর্থনে ভোট প্রার্থী হিসেবে আগেই নাম ঘোষণা করা হয় মোদাসসর হোসেন নাম, সম্প্রতি সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা করা হয়। তারপর তৈরি হয় মুর্শিদাবাদ জেলাতে জোটে জট। নৃপেন বাবু এদিন জানালেন, মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে ৬টি-তে লড়াই করবে সিপিএম। বাকি আসনে কংগ্রেসকে সমর্থন করা হবে। তবে কোনভাবেই সামশেরগঞ্জ নিয়ে কম্প্রোমাইজ করা হবে না"।

Post a Comment