অবশেষে প্রার্থী বদল নদিয়া কল্যানীতে, তবে রমেন বিশ্বাসের পরিবর্তে নতুন প্রার্থী তারই পুত্র
দি নিউজ লায়নঃ অবশেষে পরিবর্তন হলো কল্যাণী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দুবারের বিজয়ী রবীন্দ্রনাথ বিশ্বাস। তিনি প্রার্থী পদ পাওয়ার পর দলের অন্দরে শুরু হয় কোন্দল। তাকে পছন্দ নয় বলে সাফ জানিয়ে দেন দলের অনেকেই।
রবীন্দ্রনাথ বিশ্বাস পেয়ে গিয়েছিলেন সিম্বল কিন্তু আবার ফেরত দিতে হয় তাকে। কে হবে প্রার্থী সেই নিয়ে চলছিল জল্পনা ।অবশেষে শুক্রবার তার পরিবর্তে তার ছেলে অনিরুদ্ধ বিশ্বাস কে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।

Post a Comment