তৃণমূলের পাপের ঘরা পূর্ণ হয়েছে, মোদী - The News Lion

তৃণমূলের পাপের ঘরা পূর্ণ হয়েছে, মোদী

 


দি নিউজ লায়নঃ   ২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। তার আগে আজ বুধবার নির্বাচনী প্রচারে ফের রাজ্যে নরেন্দ্র মোদী।  পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় যোগ দেন তিনি। মঞ্চের একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে শিশির অধিকারী। এদিন কাঁথিতে জনসভা থেকে মদী বলেন, এই ভূমিতে কোনও ভারতবাসী বহিরাগত নয়, সব ভারতমাতার সন্তান। আর যারা প্রথম ভোটার তাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ। 


তাদের উপর পশ্চিমবঙ্গের দায়িত্ব। তাই আসল পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, দিদির খেলা ধরা পরে গেছে। ভোটোর মুখে এখন দুয়ারে সরকার।তৃণমূলের পাপের ঘরা পূর্ণ হয়েছে। এবার তৃণমূলের খেলা শেষ। এখন থেকে বাংলার উন্নয়ন শুরু। সব স্কিমকে স্ক্যাম মুক্ত করব। * বিজেপির শাসনকালে কোনও তোলাবাজি হবে না। আমফান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দিদি এখনও তাঁদের কাছে জবাব দিতে পারেননি, যাঁদের ঘর বাড়ি শেষ হয়ে গিয়েছিল আমফানে।


 তার পর তাঁদের জন্য যে অনুদান পাঠানো হয়েছিল, সেটা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছিল। তিনি আরও বলেন, আজ বাংলা প্রশ্ন করছে, আমফানের টাকা, চাল কে লুটে নিল। ক্ষতিগ্রস্তরা এখনও কেন ভাঙাচোরা ঘরে বসবাস করছেন। যখন প্রয়োজন, তখন দিদি দেখেন না। আর ভোট আসলে উনি বলেন, দুয়ারে সরকার। এটাই আপনার খেলা। পশ্চিমবঙ্গের  শিশুরা পর্যন্ত আপনার খেলা বুঝে গিয়েছে। এই জন্যই ২ মে দিদিকে দুয়ার দেখিয়ে দেবে। মানুষ আপনাকে দরজা দেখিয়ে দেবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.