দ্বিতীয় দফার নির্বাচনের কয়েক ঘন্টা আগে পটাশপুরে প্রচুর তাজা বোমা উদ্ধার - The News Lion

দ্বিতীয় দফার নির্বাচনের কয়েক ঘন্টা আগে পটাশপুরে প্রচুর তাজা বোমা উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  দ্বিতীয় দফার নির্বাচনের কয়েক ঘন্টা আগে পূর্ব মেদিনীপুরেযর পটাশপুরে উদ্ধার হলো প্রচুর তাজা বোমা। বৃহস্পতিবার নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার নয়টি আসনে নির্বাচন রয়েছে তার আগে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা বোমা মজুত করছিল। পটাশপুরে ভোটের দিন ব্যাপক সন্ত্রাস চালিয়ে ছিল বিজেপি। 


এবার পটাশপুর থেকে দুষ্কৃতীরা নন্দীগ্রাম সহ বাকি ন'টি আসন যেখানে নির্বাচন রয়েছে সেই সব জায়গায় ঢুকে ব্যাপক অশান্তি পাকানোর পরিকল্পনা করছে। যে সমস্ত বোমা উদ্ধার হয়েছে এই বোমা-গুলি  তারা মজুত করছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক এবং মজুত করা সমস্ত বোমা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হোক।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের নৈপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠমিলে সংলগ্ন এলাকায় থেকে ১০-১২ টি তাজাবোমা পড়ে থাকতে দেখতে পান এলাকায় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় এবং বোম্ব স্কোয়ার্ডকে। বোমা গুলি উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হচ্ছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.