১০ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে ২০০ আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন তৃণমূল, বিমান বন্দোপাধ্যায়
দি নিউজ লায়নঃ ১০ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেস ২০০ আসন পেয়ে তৃতীয়বারের জন্য দলনেত্রী ক্ষমতায় আসবেন। কে কোথায় দল ছেড়েছেন ফ্যাক্টর নয়,ফ্যাক্টর মমতা বন্দোপাধ্যায়। যারা আগে দল ছেড়েছেন তাঁরা কোন সুবিধা করতে পারেননি।
তাঁরা রাজনৈতিক ভাবে আত্মহত্যা করেছেন। এবার উন্নয়নের নিরিখেই ভোট হবে। এমনই মন্তব্য করলেন বারুইপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরে রবিবার প্রথম নিজের কেন্দ্রে শংকরপুর ১ পঞ্চায়েতের সভা থেকে প্রতিটি সংসদের ফলাফল বিশ্লেষণ করে কর্মীদের কাছে তিনি জানতে চান কতটা লিড দিতে পারবেন এলাকা থেকে। এদিনের কর্মী সন্মেলনে এসে দেওয়াল লিখনে নিজের নাম লিখে প্রচার শুরু করেন.

Post a Comment