মমতা দিদি বলছে খেলা হবে খেলা তো পেছনে দশ বছর থেকেই হচ্ছে, গৌতম গম্ভীর - The News Lion

মমতা দিদি বলছে খেলা হবে খেলা তো পেছনে দশ বছর থেকেই হচ্ছে, গৌতম গম্ভীর

 


দি নিউজ লায়ন;  মমতা দিদি বলছে খেলা হবে খেলা তো পেছনে দশ বছর থেকেই হচ্ছে।বাংলার জনতার বিশ্বাসের সঙ্গে ,বাংলার জনতার স্বপ্নের সঙ্গে আর বিশ্বাসের সঙ্গে।আর খেলা হবে না।আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এবারে খেলা শেষ হবে।


বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই ব্লকের তুরকাতে দাঁতনের বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েকের সমর্থনে এক জনসভাতে এসে  এই কথা বললেন প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিজেপি দলের সাংসদ  গৌতম গম্ভীর।তিনি আরও বলেন  যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই পেছনে দশ বছরে এমন কোনো উন্নয়ন তিনি দেখাতে পারবেন না যেটাকে কেন্দ্র করে তিনি এবারের নির্বাচনে লড়বেন।কিছুই করেননি বাংলার জনতার জন্য তিনি।


এখানে চারজন বিজেপি কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে।এই তাঁর রাজনৈতি করার ভঙ্গিমা। তৃণমূল সরকার বলছে বিকাশের কথা এখানে শুধু একটাই বিকাশ হয়েছে সেটা হচ্ছে সিন্ডিকেটের ব্যবসার বিকাশ।এখানে লুটপাট করেছে আর কিছুই করেনি।এভাবেই দাঁতন দুই ব্লকের তুরকার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.