ঠাকুরচকে প্রাইভেট কারের সাথে টোটোর সংঘর্ষে আহত তিন - The News Lion

ঠাকুরচকে প্রাইভেট কারের সাথে টোটোর সংঘর্ষে আহত তিন

 


দি নিউজ লায়নঃ     শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত ঠাকুরচক এলাকায় একটি প্রাইভেটকারে স্টাইল বোঝাই টোটোর সংঘর্ষে গুরুতর আহত হল তিন জন।ওই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার সকালে বেলদার দিক থেকে কাঁথির  দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার, ঠিক তার উল্টো দিক থেকে এক টাইলস বোঝাই টোটো বেলদার দিকে যাচ্ছিল।  


ঠাকুরচক এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার টি ওই টাইলস বোঝাই টোটোর পেছনে সজোরে ধাক্কা মারে। টোটো চালক দূর থেকে যখন দেখতে পাচ্ছিলেন যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে আসছিল সে টোটো ছেড়ে পালিয়ে যায়। তাই বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যান টোটোচালক।  অপরদিকে প্রাইভেট কারটি টোটোতে ধাক্কা মারার পর পাল্টি খেয়ে যায়। 


প্রাইভেট কারে ধাকা ব্যক্তিরা গুরুতর আহত হয় । তাদের স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় চিকিৎসালয়ে ভর্তি করে। ওই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।এই দুর্ঘটনা ঘটার ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় কাঁথি বেলদা গামী ঠাকুরচক এলাকার কাছে রাজ্য সড়কে। তবে ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.