পাণ্ডবেশ্বর আসনে নরেন্দ্র চক্রবতীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস তৃণমূল কর্মী-সমর্থকদের
দি নিউজ লায়নঃ সাহস থাকলে 'গদ্দার' জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর আসনে জিতে দেখাক- পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর আসনে তৃণমূল প্রার্থী হিসেবে নরেন্দ্র চক্রবর্তীর নাম ঘোষণা হতেই পাল্টিরাম জিতেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের দাবি জিতেন্দ্র তিওয়ারি যদি পাণ্ডবেশ্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি লক্ষাধিক ভোটে হারবেন।
শুক্রবার মমতা যখন পাণ্ডবেশ্বরের প্রার্থী হিসাবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম ঘোষণা করেন সেই সময় নরেন্দ্রনাথ পরিবারের সঙ্গে বাঁকোলার সুভাষ কলোনির আবাসনের ছিলেন । খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কর্মী-সমর্থকরা ভিড় জমান তারা আবাসনের সামনে। কর্মী-সমর্থকদের সঙ্গে আবাসন থেকে পায়ে হেঁটে বাঁকেলশ্বরী কালী মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নেন ।
সেখানে তখন জমে যায় কর্মী-সমর্থকদের বিশাল ভিড় । বাজি ফাটিয়ে আবির খেলে সমর্থকরা মেতে ওঠেন উল্লাসে । বিভিন্ন জন তাকে ফোনের করে ও শুভেচ্ছা জানান । পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় অভিনন্দন জানান নরেন বাবু -কে । প্রতিক্রিয়া জানতে চাইলে নরেন বাবু বলেন দল ও দল নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ । সর্বশক্তি দিয়ে লড়বো এবং পাণ্ডবেশ্বর আসনটি দলের নেত্রীকে উপহার দেব বলেন নরেন বাবু ।

Post a Comment