হাসপাতালে পাশের বেআইনি নির্মাণ ভেঙে ফেলল প্রশাসন - The News Lion

হাসপাতালে পাশের বেআইনি নির্মাণ ভেঙে ফেলল প্রশাসন

 


দি নিউজ লায়নঃ   কাজে যোগ দেওয়ার সাথে সাথেই হাসপাতাল চত্বরে পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ ও তা ব্যবসায়ীক কাজে ভাড়া দিয়ে টাকা আদায়ের কাজ বন্ধ করতে নির্মাণ ভেঙে দিলেন ভগবানগোলা  ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ওয়ারশিদ খান ।  এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


শুধু এলাকার বেআইনি নির্মাণ ভাঙা নয়, সেই সঙ্গে বিডিও হিসেবে যোগদানের পর পর থেকেই রাস্তাঘাট এর উপর যেন অযথা ভিড় , বালি পাথর , ছাগল যেন না থাকে সেদিকে কড়া নজর চালান । তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল ভগবানগোলা হসপিটাল লাগোয়া জায়গাগুলিতে একদিকে যেমন বেআইনি নির্মাণ গড়ে তোলা হয়েছে সেই সঙ্গে সরকারি জায়গা জবরদখল করে সেখানে দোকান ঘর বানিয়ে দেদার টাকা লুট একদল কারবারি।


এই অভিযোগ পাওয়ার পরেই সরেজমিনে এদিন বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বেআইনি নির্মাণ বেদখল ও তা ভেঙে ফেলার কাজ শুরু করে দেন বিডিও। আমিও বাসিন্দারা খুশি হয়ে এই কাজকে সমর্থন করেন। এলাকাবাসী রবিশেক বলেন,"দীর্ঘদিন ধরে একদল মানুষ এই বেআইনী কাজ করছিল প্রশাসন অবশেষে ব্যবস্থা নেওয়ায় আমরা সকলেই উচ্ছ্বসিত"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.