আমাকে ভাজপা কিনতে পারবে নাঃ জ্যোতির্ময় কর
দি নিউজ লায়নঃ মেরুদন্ডটা বিক্রি করিনি। মুখ্যমন্ত্রীও হওয়ার ও ইচ্ছে নেই। তাই আমাকে কেউ কিনতে পারবে না - নাম না করে শুভেন্দুকে খোঁচা দিয়ে ভাজপাকে তীব্র আক্রমণ করলেন দক্ষিণ কাঁথির তৃণমূল প্রার্থী অধ্যাপক জ্যোতির্ময় কর। সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের কুসুমপুর অঞ্চলে তৃণমূলের কর্মীসভায় যোগ দেন জ্যোতির্ময়।
উপস্থিত ছিলেন কাঁথি তিন নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নন্দ দুলাল মাইতি, সহ-সভাপতি বিকাশ বেজ, মহিলা নেত্রী মিতা রানী সাহু, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, কুসুমপুর অঞ্চলের প্রধান অখিলেশ পন্ডা ,উপপ্রধান রূপসানা বিবি, তৃণমূল নেতা হরি সাধন দাস অধিকারী, মানিক ঘোড়াই, যুবনেতা পার্থ মণ্ডল, রাজীব বর প্রমূখ। এদিনের এই কর্মীসভায় প্রায় দেড় হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
মহিলাদের সংখ্যা সবথেকে বেশি ছিল। জ্যোতির্ময় কর বলেন, দলনেত্রী মমতা আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন,তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি।এবার আমাকে এখানে প্রার্থী করেছেন।আপনাদের আশির্বাদ চাই । আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আমাকে কেউ কিনতে পারবে না। মমতা আমাকে বিধায়ক করেছেন,মন্ত্রী করেছেন,তৃণমূল আমাকে সম্মান দিয়েছে। গদ্দারি করতে পারবো না। তৃতীয়বারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রী করতে,এলাকার উন্নয়নের স্বার্থে উত্তর কাঁথি কেন্দ্রে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান তিনি ।

Post a Comment