অমিত শাহের জবাবদিহির মুখে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা
দি নিউজ লায়নঃ অমিত শাহের জবাবদিহির মুখে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা। করন দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করতেই জায়গায় জায়গায় তুমুল বিদ্রোহ দেখা দিয়েছে। এমনকি প্রার্থীকে পছন্দ নয় বলে হেস্টিংসের কার্যালয়েই তাই তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।
কিন্তু কেন প্রার্থী নিয়ে এমন ক্ষোভ তৈরি হল? কীভাবে প্রার্থী বাছাই করা হল? কেন স্থানীয় নেতৃত্বকে কনফিডেন্সে নেওয়া হয়নি? ক্ষোভ সামাল দেওয়া যাচ্ছে না কেন? সংগঠনের উপরে কি নিয়ন্ত্রণ নেই? এমন নানা কঠিন প্রশ্নের মুখে একাধিক শীর্ষ নেতাকে পড়তে হয়েছে বলে সূত্রে খবর।
সোমবার রাতে শেষ মুহূর্তে সূচি বদলে অসম থেকে সোজা কলকাতায় আসেন শাহ। এরপর নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে সঙ্গে নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক বসেন তিনি। নাড্ডা-শাহের সঙ্গে সেই বৈঠকে ছিলেন বি এল সন্তোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ প্রমুখ।

Post a Comment