আইএসসি-আইসিএসই পরীক্ষার দিনক্ষণ ও নির্দেশিকা
দি নিউজ লায়নঃ আইএসসি-আইসিএসই পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন৷ ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইএসসি পরীক্ষা। ৫ মে থেকে শুরু হবে আইসিএসই পরীক্ষা। আইএসসি পরীক্ষা তথা দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে আগামী ১৬ জুন এবং আইসিএসই তথা দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৭ জুন।
পরীক্ষার দিনক্ষণ জানানোর পাশাপাশি পরীক্ষা নিয়ে এ দিন একাধিক নির্দেশিকা প্রকাশ করেছে বোর্ড। সেই নির্দেশিকায় জানানো হয়েছে,
১। পরীক্ষা শুরুর অন্তত ৫ মিনিট আগে প্রত্যেক পরীক্ষার্থীকে নিজেদের জায়গায় বসতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র কালো এবং নীল রঙের পেন ব্যবহার করা যাবে।
২। ভিড় এড়াতে সময়ের আগে সব পরীক্ষার্থীকে পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে।
৩। স্কুল ক্যাম্পাসে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক পরীক্ষার্থীদের৷
৪। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরতে হবে। হ্যান্ড স্যানিটাইজার কাছে রাখা বাধ্যতামূলক।
৫। আইসিএসই পরীক্ষায় পাশ করতে হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ৩৩ পেতে হবে। আইএসসি পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে ন্যূনতম ৪০ পেতে হবে।
৬। কাশি বা সর্দি হলে সংশ্লিষ্ট বিধি মানতে হবে। কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
৭। নিজের জলের বোতল ব্যবহার করতে হবে। খাবার জিনিস বা জল অন্য কারও সঙ্গে ভাগ করা যাবে না৷

Post a Comment